তালা সরকারী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুন ২৪, ২০২৫, ৭:৫২ অপরাহ্ন /
তালা সরকারী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

সুমন কর্মকার.তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

তালা সরকারী কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতা কর্মীদের স্বাগত জানিয়ে উৎসবমুখর পরিবেশে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন। রবিবার (২২ জুন) সকালে তালা সরকারী কলেজ চত্বরে নবগঠিত কমিটির সভাপতি সোহাগ হাসান সাগর ও সাধারণ সম্পাদক নাঈম রিয়াদ নেতৃত্বে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ মিছিলে অংশ নেন। মিছিল শেষে ১৯৯৪ সালে তালা সরকারি কলেজ চত্বরে ঘাতকদের আঘাতে তালা উপজেলার সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক শহীদ সাইফুল আলমের স্মরণে দোয়া-মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন তালা থানা ছাত্রদলের সদস্য সচিব এস কে ফারুক আহমেদ, তালা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রিপন ইসলাম, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি আল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন ইসলাম,খলিল নগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাফর ইকবাল,জালালপুর ইউনিয়ন ছাত্রনেতা নাঈম ইসলাম, তালা সরকারি কলেজ ছাত্রদলের ছাত্রনেতা সৌরভ, রুদ্র, আকাশ, রাসেল, রায়হান, মুন্না, আশিক, আরিফ, বাঁধন, শাফিউল্লাহ প্রমূখ।

ছাত্রদলের নবগঠিত কমিটি দলের সকল আন্দোলন সংগ্রামে শক্ত ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন ছাত্রদল নেতারা।