কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যার পানিতে মাছ ধরার জন্য জাল তুলতে গিয়ে সাপের ছোবলে এক তরুণের মৃত্যু হয়েছে। তার নাম শিপু আহমেদ (২৮)। সোমবার (২০ জুন) রাতে কুলাউড়া পৌর শহরের বাদে মনসুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিপু একই এলাকার মাখন মিয়ার ছেলে।এলাকাবাসী জানায়, টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুলাউড়া পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়। রাত আটটার দিকে শিপু জাল তুলতে বন্যার পানিতে নামেন। বাড়ি ফিরতে দেরি হওয়ায় লোকজন তাকে খোঁজাখুজি শুরু করেন। বিষাক্ত সাপ তার কপালে ছোবল দেওয়ায় তিনি পানিতেই ভাসমান ছিলেন।
কুলাউড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেল বলেন, শিপু উছলাপাড়া ফাইভ স্টার মার্কেটে চায়ের দোকানদার ছিলেন। তিনি সোমবার দিনের বেলায় দোকানেও ছিলেন। সন্ধ্যায় দোকান থেকে বাড়ি ফিরেই পাশ্ববর্তী মাঠে জাল তুলতে যান। ওই জায়গায় কোমর সমান পানি ছিল। এসময় বিষাক্ত সাপ শিপুর কপালে কামড় ও ছোবল দেয়। এতেই শিপু মারা যান।
আপনার মতামত লিখুন :