হবিগঞ্জ প্রতিনিধি ॥
মাধবপুরে সাগর দেব মরণ (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ। সে উপজেলার আন্দিউড়া গ্রামের হরিপদ দেবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাগর দেব মঙ্গলবার (৭ জুন) সকালে ঘুম থেকে উঠছে না দেখে পরিবারের সদস্যরা তাকে ডাকতে গিয়ে ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ মরদেহ উদ্ধার করে। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আপনার মতামত লিখুন :