
নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে।
হবিগঞ্জ জেলার নবীগঞ্জের বাউশা ইউনিয়নের চৌধুরী বাজারের নিকটে নিজ চৌকি ( বিলপাড়) গ্রামের একটি রাস্তায় মঙ্গলবার(২৬ এপ্রিল) সকাল অনুমান সাড়ে ১১টায় এক ভ্রাম্যমাণ কাপড় ফেরিওয়ালা শাহীন মিয়া ( ৩০) নামের এই ব্যক্তিকে তুচ্ছ ঘটনা নিয়ে হামলা চালিয়ে রক্তাক্ত করেছেন কয়েকজন হামলাকারী৷ তাকে গুরুতর আহত অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ৷
আহত শাহীন মিয়া সাংবাদিকদের জানান,তিনি একই উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া গ্রামের আব্দুল ওয়াহাবের পুত্র৷ তিনি জীবিকার তাগিদে প্রতিদিনের ন্যায় গ্রামে গ্রামে ফেরি করে কাপড় বিক্রি করে আসছেন,ঘটনার সময় তিনি উল্লেখিত স্থানে যাওয়া মাত্রই ওই এলাকার ধুলচাতল গ্রামের কয়েকজ মিলে তার কাছ থেকে কাপড় ক্রয়ের কথা বলে বাকবিতন্ডায় লিপ্ত হয়ে এক পর্যায়ে তাকে লোহার তৈরী একটি মারাত্মক অস্ত্র দিয়ে কুপিয়ে তার পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক কুপাতে থাকলে সে রক্তাক্ত জখমি হয়ে মাটিতে লুটিয়ে পড়ে৷ এসময় হামলাকারীরা তার কাছথেকে নগদ ২০ হাজার টাকা ও অনেক কাপড় লুটে নেয় বলেও তিনি অভিযোগ করেন৷ পরে রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতার নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়৷
আপনার মতামত লিখুন :