জুড়ীতে ফারহান ট্রাভেলসের উদ্বোধন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২২, ১২:০০ পূর্বাহ্ন / ০
জুড়ীতে ফারহান ট্রাভেলসের উদ্বোধন

কুলাউড়া প্রতিনিধি:

সেবার সাহসিকতা নিয়ে জুড়ীতে শুরু হলো ফারহান ট্রাভেলস এন্ড টুরস্যের উদ্বোধন। মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদের মালিকানাধীন এ ট্রাভেলসের যাত্রা শুরু হয় গত ২৩ মার্চ বুধবার।
জুড়ী আজিম মাস্টার ম্যানশনে এ ট্রাভেলসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ইংরেজি প্রভাষক মুজিবুর রহমান, জুড়ী উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, ফান্স ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, বদর উদ্দিন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি হুমায়ুন রশীদ রাজি, উপজেলা যুবলীগের সহ সম্পাদক ইকবাল খান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, ব্যবসায়ী ফখরুল ইসলাম মামুন প্রমুখ। দোয়া পরিচালনা করেন জুড়ী বাসট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম।