বানিয়াচংয়ে বিষপানে গৃহবধূর আত্মহত্যা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ১০, ২০২২, ১২:১৬ পূর্বাহ্ন /
বানিয়াচংয়ে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

হবিগঞ্জ প্রতিনিধি ॥

বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামে কবিতা রাণী (৪০) নামের এক নারী বিষপানে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ওই গ্রামের বারিক মিয়ার স্ত্রী কবিতা বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। খবর পেয়ে সদর থানার এসআই নাজমুল এইচ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করেন।