কুলাউড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই বিদ্যুৎকর্মী নিহত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২২, ১০:৩৭ অপরাহ্ন /
কুলাউড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই বিদ্যুৎকর্মী নিহত

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্থানীয় বিদ্যুৎ উপকেন্দ্রের দুই কর্মী নিহত হয়েছেন।  রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল পৌণে ৪ টার দিকে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের লোয়াইউনি চা বাগান এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী দুইজন হলেন কুমিল্লা জেলার বাসিন্দা বুলবুল মিয়া (৪২) ও ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা ফখর উদ্দিন (২৫)। তারা কুলাউড়া বিদ্যুৎ উপকেন্দ্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছেন। বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া থানার এসআই আবদুর রহিম।