মাধবপুরে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০২২, ১১:৪৩ অপরাহ্ন / ০
মাধবপুরে ধর্ষণ মামলার আসামী  গ্রেফতার

নূরুজ্জামান ফারুকী  হবিগঞ্জ থেকে:

হবিগঞ্জের মাধবপুরে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী মোঃ দিদার মিয়া ওরফে বুইল্লা দিদারুল হোসেন (২২) কে ঢাকা  থেকে গ্রেফতার করে  র‌্যাব-৯ এর সিপিসি-১ হবিগঞ্জ  এর একটি আভিযানিক দল।  আসামী মোঃ দিদার মিয়া ওরফে বুইল্লা দিদারুল হোসেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মো: জাহাঙ্গীর মিয়ার ছেলে।  র‍্যাব ৯ এর মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার রাতে জানান, আসামি দিদারুল ঢাকায় অবস্থায় করেছে এমন সংবাদের ভিত্তিতে সাড়াশি অভিযানে নামে  র‌্যাব-৯, সিপিসি-১ এর একটি আভিযানিক দল।  গতকাল মঙ্গলবার রাত থেকে বুধবার ২ ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত  সাড়াশি অভিযান পরিচালনা করে ডিএমপি ঢাকার বাড্ডা থানাধীন ইবনে সিনা  হাসপাতালের সামনে থেকে দিদারুলকে গ্রেফতার করেন।  দিদারুল গণধর্ষণ মামলার এজাহার নামীয় ২ নং আসামি।

প্রসঙ্গত :  গত ১৫ জানুয়ারী  মাধবপুরে  গার্মেন্টস ফ্যাক্টরী থেকে বাড়ী ফেরার পথে এক নারীকে শ্রমিকে  জোরপূর্বক  গণধর্ষণ করে দিদারুল সহ  আারজন । এই ঘটনায়  ভিকটিম  মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।  এঘটনা নিয়ে জেলা উপজেলা জুড়ে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি  পুলিশের পাশাপাশি র‌্যাব  মামলাটি তদন্ত শুরু করে। ঘটনার পরপরই মামলার ১ নং আসামী পুলিশ  গ্রেফতার করে  এবং উক্ত মামলার ৩ ও ৪ নং  আসামীকে র‌্যাব-৯, সিপিসি-১ গ্রেফতার করে  সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে ।  গ্রেফতার দিদারুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে  ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র‍্যাব জানায় । পরে  বুধবার সন্ধ্যায় আসামীকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।  মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত)  গোলাম কিবরিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল বৃহস্পতিবার  আসামী দিদারুলকে আদালতে পাঠানো হবে।  এ মামলায় এজহারে ৪ চারজনইকেই গ্রেফতার করা হয়েছে ।