সুমন কর্মকার,তালা(সাতক্ষীরা) প্রতিনিধিঃ
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজনে এনআইএলজি হলরুমে রোববার, (১২ ডিসেম্বর) সকালে তিন দিনব্যাপী ইউনিয়ন পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যানগণের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্স উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআইএলজি মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সালেহ আহমদ মোজাফফর। প্রধান অথিতি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্স তালা উপজেলার ১১ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যানগন খলিলনগন ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু, মাগুরা ইউপি চেয়ারম্যান গণেশ চন্দ্র দেবনাথ, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন,ধানদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, নগরঘাটা ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিপু,সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই, তেতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, খলিষখালী ইউপি চেয়ারম্যান মোল্লা সাবীর হোসেন,খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু,জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু অংশগ্রহন করছেন।
উল্লেখ, ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্স চার জেলার ৪৯ জন চেয়ারম্যানগণ অংশগ্রহন করছেন।
আপনার মতামত লিখুন :