কমলগঞ্জে হিউম্যান রাইজ ফাউন্ডেশনের নিজস্ব অফিস সমন্বয় কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন।


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৬, ১১:০৫ অপরাহ্ন / ০ Views
কমলগঞ্জে হিউম্যান রাইজ ফাউন্ডেশনের নিজস্ব অফিস সমন্বয় কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন।
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে শনিবার(১০ অক্টোবর)  প্রান্তিক ও স্বল্প আয়ের মানুষের স্বাস্থ্যসেবা, নারীর অধিকার ও ক্ষমতায়ন, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ হিউম্যান রাইজ ফাউন্ডেশন এর দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় নিজস্ব অফিস সমন্বয় কেন্দ্রের উদ্বোধন করেন আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন। ।
দুরবর্তী ও দূর্গম এলাকা,চা বাগান বা সীমান্তবর্তী গ্রামের স্বল্প ও নিম্ন আয়ের তথা সব শ্রেণী পেশার মানুষের জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে কমলগঞ্জে এ সংস্থার উদ্যোগ ও অর্থায়নে  কুরমা -মৌলভীবাজার সড়ক সংলগ্ন  ঘোড়ামারা এলাকায় খুব শীঘ্র শুরু হচ্ছে  প্রস্তাবিত হিউম্যান রাইজ মাইক্রো হসপিটাল।
হিউম্যান রাইজ ফাউন্ডেশনের চেয়ারম্যান লোকেন্দ্র শর্ম্মার সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক দীগেন্দ্র শর্ম্মার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগ,সিলেটের প্রাক্তন পরিচালক ডাঃ গৌর মণি সিংহ,প্রাক্তন শিক্ষক হাজী আব্দুস সালাম, বামডো সভাপতি নুর উদ্দীন আহমেদ,  সাংবাদিক শাব্বির এলাহী,কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ । এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  শিক্ষক শান্ত কুমার সিংহ, সমাজকর্মী তাজ উদ্দীন আহমেদ তাজু,অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুজিবুর রহমান, তোফায়েল আহমেদ প্রমুখ।