পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় এক অটোচালকের মৃত্যু


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৬, ৬:৫৭ পূর্বাহ্ন / ০ Views
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় এক অটোচালকের মৃত্যু

খাদেমুল ইসলাম! পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় এক অটোচালকের মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়ে ৩জন ব্যাটারি অটো আরোহীকে পাঠানো হয়েছে বোদা সদর হাসপাতালে।

আজ বুধবার(০২সেপ্টেম্বর) দুপুর আনুমানিক আড়াই টার দিকে জেলার বোদা নাজিরপাড়া এলাকায় পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যাক্তির নাম শহিদুল ইসলাম(৫৫)। সে পঞ্চগড় সদরের খোলাপাড়ার শামসুদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানিয়েছে, ৩ জন যাত্রী নিয়ে পঞ্চগড় থেকে বোদা বাজার অভিমুখে যাচ্ছিলেন অটো চার্জার রিক্সা চালক শহিদুল। পথিমধ্যে বোদা নাজিরপাড়া নামক স্থানে পৌছলে বীপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা ট্রাকের সাথে ওভারটেককারী একটি তেলের ট্যাংকলরীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচার্জারটি দুমড়েমুচড়ে যায় এবং চালক শহিদুল রাস্তায় ছিটকে পড়ে গেলে পেছনের ট্রাকটি শহিদুলের মাথার ওপর চাপা দেয়। এসময় আশেপাশের মানুষজন ছুটে আসতে দেখে ট্রাক ও ট্যাংলরী দুটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোচালক শহিদুল। ওপর ৩ যাত্রীকে গুরতর আহত অবস্থায় বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঠাকুরগাঁওয়ে রেফার্ড করা হয়।

পরে ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও ফায়ারসার্ভিস। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।