
খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি যুগ্ম সম্পাদন সুলতানা রাজিয়া।।
বুধবার (২ সেপ্টেম্বর ) সকাল ১১ টা তেতুলিয়া প্রেস ক্লাবের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া বলেন কিছু স্বার্থানেষী কুচক্রী মহল আমাকে শিশু ধর্ষনের ঘটনাটিকে আমাকে ধামাচাপা আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মনগড়া অপ-প্রচার চালিয়ে যাচ্ছে। আমার নাম কয়েকটি ছবি প্রচার করা হচ্ছে। এ বিষয়ে আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে, তখন আমি ঢাকাই ছিলাম। শিশুকে ধর্ষনের চেষ্টা আমাকে ফোনে জানানো হলে আমি ৯৯ নম্বর যোগাযোগ করতে বলি। এ বিষয়ে আমি কিছু জানি না। পরে আমাকে জড়িয়ে একটি কুচক্রী মহল কর্তৃক গুজব অপপ্রচার ও মানহানি করছেন। আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আর যে ছবিগুলো প্রচার করা হচ্ছে। সে সময়ে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান ও বিএনপি যুগ্ম সম্পাদক সুলতানা রাজিয়া, তেতুলিয়া ছাত্রদলের সাবেক নেতা ইমরান খন্দকার, এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ।
আপনার মতামত লিখুন :