
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু বলেছেন, বিএনপি সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন এবং জিডিপির ৫ শতাংশে বরাদ্দ উন্নীত করার কাজ করছে। পাশাপাশি কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা, বিনামূল্যে পোশাক ও মিড-ডে মিল প্রদান এবং ক্লাসরুম ও মাদরাসা ডিজিটাইজেশনের মতো বিভিন্ন বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
গতকাল বেলা ১১টায় উপজেলার জয়চন্ডী ইউনিয়নের গাজীপুর দাখিল মাদ্রাসায় ৪তলা ভিত বিশিষ্ট ১ম তলা ভবনের উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতির বাস্তবায়ন ইতোমধ্যে চলমান রয়েছে।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, এরা বাংলাদেশ সকাল বিকাল পার্টি। ওদের কথা ও কাজের কোনো ঠিক নাই। তারা আসলেই মানুষকে ধোকা দিয়ে বোকা বানাতে চায়। তাদেরকে আগামীতে শক্ত হাতে প্রতিহত করতে হবে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, সাবেক অধ্যক্ষ মো. ফজলুল হকের সভাপতিত্বে ও জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহিতুর রহমান মুহিতের সঞ্চালনায়
স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার সুপার শাহাবুদ্দিন শামীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক বকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক জুবের আহমদ খান, দাতা সদস্য সৈয়দ ইকবাল হোসেন আলো, শিক্ষক মনসুর আহমদ পারভেজ। অন্যদের মাঝে বক্তব্য দেন মাদ্রাসার শিক্ষার্থী হামিদা জাহান মনিরা প্রমুখ।
আপনার মতামত লিখুন :