তেতুলিয়ায় ২ টি চোরাই গরু উদ্ধারসহ একজনকে আটক করেছে পুলিশ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ৮:২৮ পূর্বাহ্ন / ০ Views
তেতুলিয়ায় ২ টি চোরাই গরু উদ্ধারসহ একজনকে আটক  করেছে পুলিশ
পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! 
পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলা ৫ নং বুড়াবুড়ি ইউনিয়নে ইউপির সদস্যের আইবুল হকের  বাড়ি থেকে ২ টি চোরাই গরু উদ্ধারসহ সহদোর আনোয়ার হোসেন ওরফে আনার ( ৪০) একজনকে    করেছে পুলিশ।
সোমবার ৪ এপ্রিল  রাতে   উপজেলার ৫ নং বুড়াবুড়ি  ইউনিয়নের সরকার পাড়া গ্রামে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করে তেতুলিয়া  মডেল থানা–পুলিশ। উদ্ধার হওয়া ২টি গরু তেতুলিয়া উপজেলার ৪ নং শালবাহান  বালাবাড়ি গ্রামের আজিমুল হক,তার কেয়ারটেকার মোতাহার হোসেন( ৫৫)  বাড়ি থেকে চুরি করা হয়েছে বলে পুলিশ জানায়।
তেতুলিয়া থানা–পুলিশ সূত্রে জানা যায়,গত  ২৭ এপ্রিল   রাতে তেতুলিয়া উপজেলার শালবাহান বালাবাড়ি বাসিন্দা  আজিমুলের গোয়ালঘরে থাকা  ১১ টি গরুর মধ্যে   থেকে ২টি গরু চুরি হয়। এ ঘটনায় থানায় গরু চুরির মামলা হয়।
স্থানীয় একটি সূত্রে জানা যায়, বুড়াবুড়ি ইউপির সদস্য সহদোর  জনসেবার আড়ালে দীর্ঘদিন ধরে আন্তজেলা গরু চুরি চক্রের সক্রিয় সদস্য।