
পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!
পঞ্চগড়ে তেতুলিয়া উপজেলার তিরনই হাট ইউনিয়নের বাবুয়ানি জোত গ্রামের বাসিন্দা ও মোবাইল মেকানিকস মোঃ মিস্টার হক নামে এই কৃষক অনলাইনের মাধ্যমে এক কেজি ভিয়েতনামি ব্ল্যাক রাইস ধানের বীজ সংগ্রহ করে পরীক্ষামূলক ভাবে বোরা মৌসুমে আবাদ শুরু করেন।
সাধারণ বোরো ধানের মতোই খরচে ৫ শতাংশ জমিতে চাষ করেন তিনি। এতে তার মোট খরচ হয়েছে প্রায় ২ থেকে ৩ হাজার টাকা।
তেতুলিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবরিনা আফরিন জানান, ব্ল্যাক রাইস ক্ষেতে , ৫ শতাংশ জমিতে প্রায় ৩ থেকে ৪ মণ ধান উৎপাদন হতে পারে।
বাজারে প্রতি মণ ব্ল্যাক রাইস ধানের দাম সাড়ে ৪ হাজার থেকে সাড়ে ৫ হাজার টাকা, যা সাধারণ ধানের তুলনায় চার থেকে পাঁচ গুণ বেশি। এতে করে অল্প জমিতেই উল্লেখযোগ্য লাভের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কৃষক এই সফলতার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে কৃষকরা তার জমি দেখতে ভীড় করছেন। অনেকেই নতুন এই ধান চাষে আগ্রহ প্রকাশ করছেন।
উপজেলা কৃষি বিভাগ জানায়, মিস্টার হক উৎপাদিত ধান থেকে বীজ সংগ্রহ করে এলাকায় ব্ল্যাক রাইস চাষ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
কৃষক মিস্টার হক
বলেন, পরীক্ষামূলকভাবে এই ধানের চাষ করেছি। ফলন ও বাজার মূল্য ভালো হলে আগামীতেও আরো বেশি করে উৎপাদন করবো বলে আশা করছি
আপনার মতামত লিখুন :