নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে মানববন্ধন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৬, ১২:০৫ অপরাহ্ন /
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে  মানববন্ধন

নূরূজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি ॥

হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল আসনে বিএনপির মনোনিত প্রার্থী ড. রেজা কিবরিয়া কর্তৃক ঢালাওভাবে ওই আসনের সাবেক সকল এমপিদের অপদার্থ বলে আখ্যায়িত করার প্রতিবাদে ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বানে  সোমবার (৯ই ফেব্রুয়ারি) বিকালে নবীগঞ্জ নতুন বাজার মোড়ে এক বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

সর্বস্তরের সচেতন নাগরিক সমাজের ব্যানারে ও বিশিষ্ট সমাজ সেবক এবং ওভারসিজ সাংবাদিক আশরাফ উদ্দিন’র সভাপতিত্বে এবং কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য সাংবাদিক মুরাদ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মুক্তাদির চৌধুরী, দীঘলবাক ইউনিয়নের বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব এবং সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল বারিক রনি, গণ ফোরাম সভাপতি হাফেজ সাইফুর রহমান, কমান্ডার এম এ খালেক, আব্দুর রকিব, খেলাফত মজলিশের সহ সভাপতি মাওঃ মোশাহিদ আলী প্রমুখ। মানববন্ধনের সভাপতি আশরাফ উদ্দিন বলেছেন, জনৈক ব্যক্তি নির্বাচনী মাঠে এসে নবীগঞ্জবাসী অশিক্ষিত বলে খাটো করেছেন। ওই এলাকার সাবেক বর্ষিয়ান এমপিসহ সকল এমপিদের ঢালাওভাবে অপদার্থ আখ্যায়িত করে কুরুচিপুর্ণ বক্তব্য দিবেন, আরেক জন বলেন, তারা হাসপাতাল, স্কুল ও রাস্তা করবেন এবং নবীগঞ্জ ও বাহুবলের জনগণ তাদের চৌদ্দ গোষ্ঠিসহ তা ভোগ করবেন। এ ধরনের ঘৃণ্যতম বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি তাদের এ ধরণের দায়িত্বহীন বক্তব্য প্রত্যাহারসহ জাতির সামনে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান।