কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানসহ ছেলে গ্রেপ্তার – অপারেশন ডেভিল হান্ট


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন /
কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানসহ ছেলে গ্রেপ্তার – অপারেশন ডেভিল হান্ট

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাথে চেয়ারম্যানপুত্রকেও গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৭ মার্চ) দুপুরে গ্রেপ্তারের পর বিকেলে দুজনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকবর আলী সোহাগ এবং তার ছেলে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহান আহমেদের বিরুদ্ধে থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। শুক্রবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে চেয়াম্যানের নিজ বাড়িতে অপারেশন ডেভিল হান্টের অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।