নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় চল্লিশোর্ধ অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) বিকেল ৪ টায় এ তথ্য নিশ্চিত করেন চুনারুঘাট থানার এসআই খোরশেদ আলম। এর আগে গতকাল দিবাগত-রাতে চুনারুঘাট থানাধীন নতুন ব্রীজ সংলগ্ন চুনারুঘাট রোডের পাশ্চিম পাশে সুন্দর বন কুরিয়ার অফিসের সামনে অজ্ঞাতনামা চল্লিশোর্ধ ব্যক্তি গাড়ীর চাপায় ডান পায়ে হাড়ভাঙ্গা জখম হয়।
স্থানীয়রা উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ পরে মুমূর্ষ অবস্থায় সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আলী আশরাফ জানান, সুন্দর বন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান গাড়ি (যাহার নম্বর-ঢাকা মেট্রো-উ,১১-০৯৯০) জব্দ করা হয়েছে।
এখনও মৃত বৃদ্ধর পরিবারের খোঁজ পাওয়া যায়নি। বর্তমানে বৃদ্ধার মরদেহটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। যদি কোন সহৃয়বান ব্যক্তি এই ব্যক্তির সনাক্ত করতে পারেন বা চিনে থাকেন তাহলে নিকটস্থ চুনারুঘাট থানায় ( 01320118831) নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।
আপনার মতামত লিখুন :