ঢাকার ধামরাইয়ে ঈদ জামাতে মোনাজাত-খুতবা নিয়ে কথা কাটাকাটির যের, রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১৫


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ৩, ২০২২, ১০:৪০ অপরাহ্ন / ০
ঢাকার ধামরাইয়ে ঈদ জামাতে মোনাজাত-খুতবা নিয়ে কথা কাটাকাটির যের, রক্তক্ষয়ী সংঘর্ষে  আহত ১৫

ডেস্ক রিপোর্ট। দি সিলেট পোস্ট

ঢাকার ধামরাইয়ে একটি গ্রামে ঈদের মাঠে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঢাকার পঙ্গু হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলা যাদবপুর ইউনিয়নের বিলকুশনাই দক্ষিণপাড়া জামে মসজিদ মাঠে।

এ ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল সকালে বৃষ্টির কারণে বিলকুশনাই গ্রামে ঈদের নামাজে খুতবার আগেই একটি পক্ষ মোনাজাত করার দাবি করে। এতে আরেক পক্ষ প্রতিবাদ করে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে সংঘর্ষে দেশীয় অস্ত্রের ব্যবহার হয়। দু’পক্ষের কোপাকুপিতে ১৫ জন আহত হয়েছেন।

জানা গেছে, রজ্জব মোল্লা, সোলায়মান মোল্লা, ফারুক মোল্লা, দুলাল মোল্লা, শামীম মোল্লা, মিনহাজ মোল্লা, জুয়েল মোল্লা, জুলহাস মোল্লা, আলী হোসেন, এনায়েত হোসেন, নাজমুল, নাজিম ও মামুনসহ আহত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে শামীম মোল্লা, ফারুক মোল্লা ও মিনহাজ মোল্লার অবস্থা গুরুতর বলে জানা গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।