
মাহমুদ হাসান, বড়লেখা প্রতিনিধি::
প্রচীনতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বড়লেখা পৌর শাখার উদ্যোগে ও পরিবেশ মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি’র পুত্র জাকির হোসেন জুমনের পৃষ্টপোষকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ৫ শত দিনমজুর, শ্রমিক ও মেহনতি জনসাধারণের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সম্মূখে পৌর ছাত্রলীগ সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহেদ আহমদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক সইদুল ইসলাম, দপ্তর সম্পাদক পৌর কাউন্সিলর জেহীন সিদ্দিকি, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ আহমেদ জুয়েল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ বাদশা, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, বড়লেখা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ছিদ্রাতুল কাদের আবির, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক শফিউস সামাদ জুয়েল প্রমুখ।
আপনার মতামত লিখুন :