
মাহমুদ হাসান, বড়লেখা প্রতিনিধি::
এনসিসি ব্যাংক বড়লেখা শাখার উদ্যোগে সোমবার (১৮ এপ্রিল) ইফতার ও দোয়া মাহফিল স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
এনসিসি ব্যাংক বড়লেখা শাখার ম্যানেজার অজয় দত্তের সভাপতিত্বে ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এনসিসি ব্যাংকের আঞ্চলিক (সিলেট) প্রধান আব্দুল্লাহ আল কাফী মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা পৌরসভার মেয়র কামরান চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, বর্ণি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন, এনসিসি ব্যাংক বড়লেখা শাখার প্রাক্তন ম্যানেজার এরশাদ উল্লাহ, ব্যবসায়ী শামীম আহমদ, সাংবাদিক লিটন শরীফ, ঠিকাদার জালাল আহমদ প্রমুখ।
আপনার মতামত লিখুন :