ঝিকরগাছায় সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজের স্ত্রীর মৃত্যু


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২২, ১২:১০ পূর্বাহ্ন /
ঝিকরগাছায় সাবেক চেয়ারম্যান  আব্দুল আজিজের স্ত্রীর মৃত্যু

আঃজলিল, স্টাফ রিপোর্টারঃ

যশোরের ঝিকরগাছা থানা মোড়ের বাসিন্দা, উপজেলার শিমুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল আজিজ এর স্ত্রী ও ঝিকরগাছা ফ্রেন্ডস্ টুয়েন্টি যুব সমবায় সমিতি লিমিটেড এর যুগ্ম-সম্পাদক কামানুর রহমানের মাতা সাহারভানু বেগম (৮০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে যশোর করোনারী কেয়ার ইউনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি ৫পুত্র, ৫ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিন রাতে পারবাজার হাইস্কুল মাঠে জানাজা শেষে মধুখালী গ্রামে পারিবারিক কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়েছে। জানাজায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।