মঈনুদ্দীন শাহীন কক্সবাজার থেকে
কক্সবাজারে সিটি কলেজ এলাকায় সন্ত্রাসীর ছুরিকাঘাতে সিটি কলেজের ২য় বর্ষের ছাত্র রিদুয়ান নিহত হয়েছে বলে জানা যায়।
সোমবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭ টায় কক্সবাজার সিটি কলেজে গেইট সংলগ্ন প্রধান সড়কে এই ঘটনা সংঘটিত হয়েছে। প্রত্যক্ষদর্শীর মতে দক্ষিণ রুমালিয়ার ছড়ার গরুর হালদা এলাকার মৃত; আক্তারীর ছেলে নেজাম ও তার ভাগিনা তামজিদের নেতৃত্বে সন্ত্রাসীরা রিদুয়ানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে উক্ত এলাকায় উপস্থিত জনসাধারণ রিদুয়ানকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে রয়েছে।
নিহত কলেজ ছাত্র রিদুয়ান হাশেমিয়া আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাশ করে কক্সবাজার সিটি কলেজে পড়া লেখা করছে বলে জানা গেছে। সে সাহিত্যিকা পল্লীর মৃত; আবু বক্কর ছিদ্দিকের পুত্র।
ঘটনার কারণ হিসাবে জানা যায় প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে এই ঘটনা সংঘটিত হয়েছে।
হত্যাকারী তামজিদ সিটি কলেজের বিএম শাখার ছাত্র এবং ছাত্রদলের ইউনিটের দায়িত্বে আছে বলে জানা যায়।
নিহত রিদুয়ান কক্সবাজার সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিফাতের চাচাত ভাই। এই রিপোর্ট লেখা পর্যন্ত সংক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ সহ রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রতিবাদ চালিয়ে যাচ্ছে।
ঘটনাস্থলে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একদল পুলিশ অবস্থান করতে দেখা গেছে। এই বিষয়ে শহর পুলিশ ফাঁড়ির আইসির কাছে জানতে চাইলে তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে, ঘটনা পর্যবেক্ষণ পূর্বক ব্যবস্থা গ্রহন করবে তারা।
আপনার মতামত লিখুন :