জামালগঞ্জে আওয়ামীলীগের মত বিনিময় সভা
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২২, ১১:২৫ অপরাহ্ন /
০
জামালগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার বিকেলে জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপততি মোহাম্মাদ আলীর সভাপতিত্বে, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান এর সঞ্চালনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সাংগঠনিক সম্পাদক মোবারক আলী তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, আওয়ামীলীগ নেতা মো. জহিরুল হক তালুকদার, আসাদ আল আজাদ, মিছবাহ উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু।
প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, পাকা ধান দ্রুত কাটতে হবে। কৃষকের পাশে থেকে বাঁধ গুলোর প্রতি নজর রাখতে হবে।, আওয়ামীলীগ সংগঠন একটি শক্তিশালী সংগঠন, তাই সংগঠনের জন্য তৃণমুলকে মুল্যায়ন করতে হবে। আওয়ামীলীগের প্রতিটি কর্মীকে যতাযত ভাবে কাজ করতে হবে। আগামী মে মাসে জামালগঞ্জ উপজেলা দলীয় সম্মেলন অনুষ্টিত হবে এতে সকল নেতা কর্মী অংশ গ্রহণ করার জন্য তিনি আহবান করেন।
আপনার মতামত লিখুন :