
বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬ হাজার ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।
এসময় তিনি বলেন, কৃষকদের সহায়তায় সরকার বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে, যাতে উৎপাদন বৃদ্ধি পায় এবং কৃষকরা লাভবান হন। তিনি কৃষকদের সঠিকভাবে বীজ ও সার ব্যবহার করে বেশি ফলন অর্জনের আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, কৃষি বিভাগের সংশ্লিষ্টরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :