মহান জাতীয় দিবসে সিলেট জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার শ্রদ্ধাঞ্জলি


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২২, ১২:৩৪ পূর্বাহ্ন /
মহান জাতীয় দিবসে সিলেট জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার শ্রদ্ধাঞ্জলি

ডেস্ক রিপোর্ট। দি সিলেট পোস্ট

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্বাধীনতার গৌরবময় ৫২ বছর পূর্তি উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকালে একাত্তরের বীর শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সিলেট জেলা  অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।

সিলেট অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার  সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট  আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ সিরাজুল ইসলামের নেতৃত্বে সকল অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।