
ডেস্ক রিপোর্টঃ
সিলেট সিটি র্কপোরেশনের ২৭ নং ওয়ার্ডের পাঠানপাড়া এলাকায় বড় ভাইয়ের বিধবা স্ত্রী কর্তৃক ভাইদের সম্পত্তি জোর করে দখলে রাখার অভিযোগ পাওয়া গেছে।
খবর নিয়ে জানা যায়, সাহেদ আহমদ গংরা ৪ ভাই ও ৩ বোন। বাবা মা মারা গেলেও পৈতৃক সহায় সম্পত্তি এখনো বন্টন হয়নি। বড় ভাই মারুফ আহমদ মৃত। উনার ৩য় স্ত্রী জাহেদা আক্তার সন্তানকে নিয়ে পাঠান পাড়ার বাড়িতে থাকতেন। এক পর্যায়ে তিনি বাড়িটি তার নিজের বলে দাবী করতে থাকেন। এই নিয়ে পরিবারের অন্য সদস্যদের সাথে মতবিরোধ দেখা দেয়। বিষয়টি মীমাংসার জন্য পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় অনেকেই চেষ্টা করেন। কিন্তু জাহেদা আক্তার কোন বিষয়েরই তোয়াক্কা না করে বাড়িটি জোর করে দখলে রাখেন।
মৃত মারুফ আহমদের ভাই আমেরিকা প্রবাসী ছাদেক আহমদ কিছুদিন পুর্বে দেশে আসেন। তিনি তাদের পৈত্রিক সম্পত্তি ঐই বাড়িটিতে প্রবেশ করতে গেলে জাহেদা আক্তার তাকে বাধা প্রদান করেন এবং তাকে হামলা ও মামলার ভয় দেখান। এমনকি মৃত মারুফ আহমদের লন্ডন প্রবাসী ২য় স্ত্রী ও কিছুদিন পূর্বে দেশে গিয়ে বাড়িতে উঠতে চাইলে জাহেদা আক্তার তাতেও বাধা প্রদান করেন। পরবর্তীতে লন্ডন প্রবাসী সাহেদ আহমদসহ অন্য ভাইদের নামে একটি হয়রানিমূলক মামলা দায়ের করেন। এই বিষয়টি নিয়ে এই পরিবার অনেকটা নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে ভুক্তভোগীরা জানান।
আপনার মতামত লিখুন :