যথাযোগ্য মর্যাদায় তেতুলিয়ায় বাংলাবান্ধা  মহান মে দিবস শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ২, ২০২৬, ১১:০৮ অপরাহ্ন /
যথাযোগ্য মর্যাদায় তেতুলিয়ায় বাংলাবান্ধা  মহান মে দিবস শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

পঞ্চগড় জেলা  প্রতিনিধি:খাদেমুল ইসলাম! 

“দুনিয়ার মজদুর, এক হও এক হও”—এই শ্লোগানকে সামনে রেখে তেতুলিয়া বাংলাবান্ধায়  মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১লা মে) সকালে পঞ্চগড় জেলা ট্রাক মিনি ট্রাক, ট্র্যাক্টর ট্রাক কললড়ী ও কাভার্ডভ্যান রেজি নং ২০৬৯ শ্রমিক ইউনিয়ন এবং বাংলাবান্ধা স্থলবন্দর তিরনই হাট পাথর বালি ইট বাস কাঠ ট্রাক ও ট্যাক্টর লোড আনলোড শ্রমিক ইউনিয়নের রেজি নং ২০০১ এর অন্তর্ভুক্ত শ্রমিক ইউনিয়নে এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

সকাল ৯ টায়  তেতুলিয়া বাংলাবান্ধা  অফিস কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করেন  এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি তেতুলিয়া বাংলাবান্ধা জাতীয়  মহাসড়কে   প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালিতে শ্রমিক ইউনিয়নে  কাজের সাথে যুক্ত শত শত পাথর শ্রমিক তাদের অধিকার আদায়ের দাবিতে ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

​র‍্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাবান্ধা শ্রমিক ইউনিয়নে  সভাপতি মোঃ তসলিম উদ্দিন  এবং বাংলাবান্ধা শ্রমিক ইউনিয়নে সাধারণ সম্পাদক  আব্দুল রশিদ আলোচোনা সভায়  বক্তব্য রাখেন  শ্রমিক ইউনিয়নে সহ সভাপতি মোঃ বকুল হোসেন,যুগ্ন সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল অর্থ সম্পাদক নুর আলী, সড়ক সম্পাদক মোঃ হাসিবুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা মে দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, শ্রমিকদের ৮ ঘণ্টা কাজের অধিকার নিশ্চিত করতে হবে।​নিরাপদ কর্মপরিবেশ এবং ন্যায্য মজুরি প্রদান করতে হবে।​নির্মাণ শ্রমিকদের পেশাগত ঝুঁকি মোকাবিলায় বীমা ও সরকারি সহায়তার দাবি জানানো হয়।​

বক্তারা মে দিবসের চেতনাকে ধারণ করে শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।  অনুষ্ঠান শেষে শ্রমিকদের সার্বিক কল্যাণ দেশ-জাতির সমৃদ্ধি কামনা ও মৃত্যু শ্রমিকদের আত্মার মাগফেরাত করে বিশেষ দোয়া করা হয়।