
মনসুর আহমদ (বড়লেখা প্রতিনিধি)
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঘোষিত তালিকায় ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী মনোনয়ন পেয়েছেন। তিনি মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন থেকে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রীর কন্যা।
মনোনয়ন পাওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বড়লেখা ও জুড়ীসহ মৌলভীবাজার জেলার মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং পিতার মতোই এলাকার উন্নয়নে ভূমিকা রাখার আশা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :