হবিগঞ্জে চা বাগানে তরুণীকে ধর্ষণ গ্রেফতার ১


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২৬, ৮:৩১ অপরাহ্ন /
হবিগঞ্জে চা বাগানে তরুণীকে ধর্ষণ গ্রেফতার ১

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা-বাগানে ঘুরতে গিয়ে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে এবং অপর একজন পলাতক রয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে,  সোমবার ( ২৩ মার্চ) বিকেলে ভুক্তভোগী তরুণী তার পরিচিত এক যুবককে সঙ্গে নিয়ে মাধবপুর বাজার থেকে অটোরিক্শা সিএনজি করে সুরমা চা-বাগানে বেড়াতে যান। সন্ধ্যার দিকে তারা বাগানের ভেতরে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় দুই ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে ‘ডাকাত’ বলে ধাওয়া করলে সঙ্গীয় যুবক দৌড়ে পালিয়ে যান।য়, অভিযুক্তরা তরুণীর মুখ চেপে ধরে জোরপূর্বক চা-বাগানের ভেতরে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে তাকে মারধর করে তার কানে থাকা প্রায় ২৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়া হয়।

একপর্যায়ে ভুক্তভোগীর সঙ্গী পুলিশে খবর দিলে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধার করে পুলিশ। এ সময় মো. জসিম মিয়া (৩৪) নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ভুক্তভোগীর স্বর্ণের দুল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপর আসামি মো. শাহীন মিয়া পালিয়ে গেছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং পলাতক আসামির পরিচয়ও নিশ্চিত হওয়া গেছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।