বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়নে আমাকে সুযোগ দান করুন – ডা. সাখাওয়াত হাসান জীবন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৬, ৮:২৩ পূর্বাহ্ন /
বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়নে আমাকে সুযোগ দান করুন – ডা. সাখাওয়াত হাসান জীবন

মোতাব্বির হোসেন, হবিগঞ্জ

বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণঅধিকার পরিষদের সংসদ সদস্য পদ প্রার্থী মাটি ও মানুষের জনপ্রিয় গরীবের ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেছেন, হাওড় বেষ্টিত উপজেলা হচ্ছে বানিয়াচং ও আজমিরীগঞ্জ। এ দুই জনপদে রাস্তা-ঘাট, কালভার্টের অভাবে ধুকছে সাধারণ মানুষ।  তেমনিভাবে শিক্ষা ও স্বাস্থ্য খাতও বেশ পিছিয়ে আছে।

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন। কথা দিলাম, পিছিয়ে থাকবে না আর এ আসনের জনগণ। তাই এ আসনে সর্বত্র ধানের শীষের জোয়ার উঠেছে। আজ বুধবার ৪ ফেব্রুয়ারী বিকাল ৩টায় বানিয়াচং বড় বাজার শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন এবং উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদ এর যৌথ  সঞ্চালণায় সর্ব দলীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে আর পিছিয়ে রাখা যাবে না। তারা দেশপ্রেমিক। স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করবে। এ ক্ষেত্রে ধানের শীষ প্রতীকের বিজয় ছাড়া কোনো বিকল্প নেই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফী ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব।

‎‎এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, সাবেক আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ বশির আহমদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওয়ারিশ উদ্দিন খান ও ফরহাদ হোসেন বকুল, গণঅধিকার পরিষদের জেলা সমন্বয়ক তাওহিদ হাসান, উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা শায়েখ ইকবাল হোসাইন ও মুফতি আমির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শাহ্ সালেহ আহমদ ও মাওলানা কামাল উদ্দিন হোসাইনীসহ জোটের বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

‎জনসভায় বিভিন্ন পাড়াও মহল্লা থেকে ধানের শীষ প্রতীকের মিছিল সহাকারে উপস্থিত হন হাজার হাজার দলীয় নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা। এসময় লোকে লোকারণ্য হয়ে যায় জনসভাস্থল।