
ষ্টাপ রিপোর্টার।।
হবিগঞ্জের বানিয়াচংয়ে ইজিবাইক দূর্ঘটনায় পাঁচ বছরের শিশু গুরুতর আহত হয়েছে। বানিয়াচং হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। জানা যায়, বানিয়াচং উপজেলার শরীফখানী মহল্লার মোশাহিদ মিয়ার শিশুপুত্র শরীফখানী সড়কে নিজ বাড়ির সামনে একটি গাছ এর নীচে দাড়িয়ে ছিল। এ সময় অতিগতি সম্পন্ন একটি ইজিবাইক গাছের সাথে ধাক্কা খেয়ে উলটে শিশু আজমান মিয়ারকে গুরুতর আহত করে।
ইজিবাইক চালক ছালেহ আহমদের ছেলে শাহজাহান মিয়া ও আহত হয়। শিশুটিকে তাৎক্ষণিক বানিয়াচং হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। ইজিবাইক চালক নিজের দোষ ধামাচাপা দিতে শিশুটির পরিবারকে নানান প্রকার হুমকি দিয়ে যাচ্ছে। গাছের সাথে ইজিবাইকের সংঘর্ষে ইজিবাইকের গ্লাস ভেঙ্গে যায়।
শিশুটির চিকিৎসার দায়ভার না নিয়ে উল্টো শিশুটির পরিবারে লোক জনকে হুমকি দিয়ে যাচ্ছে। এ ব্যপারে শিশুটির পিতা মোশাহিদ মিয়া মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন। এছাড়া ও ইজিবাইক চালকরা বেপোয়ারা হয়ে চলাচল করছে বলে স্হানীয়রা জানান। জনসাধারণের ভাষ্য প্রশাসন ইজিবাইক চালকদের নিয়ন্ত্রণ না করলে অতীতের মতো প্রাণহানী বৃদ্ধি পাবে। এ পর্যন্ত ইজিবাইক দূর্ঘটনায় কয়েক জনের মৃত্যু হয়েছে।
আপনার মতামত লিখুন :