সুমন কর্মকার,তালা প্রতিনিধি
সাতক্ষীরার তালায় সাত মামলার আসামি ফিরোজ আহমেদ কে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ মার্চ) দিবাগত রাতে যশোর জেলার মনিরামপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফিরোজ তালা উপজেলা সদরের আটারই গ্রামের নুরুজ্জামান শেখের ছেলে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, আসামি ফিরোজ সিআর মামলায় দীর্ঘদিন পালাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে আমরা তাকে ধরতে সক্ষম হই। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :