নবীগঞ্জে অবৈধভাবে মাটি উওোলন, ৫০ হাজার টাকা জরিমানা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২২, ১২:২০ অপরাহ্ন /
নবীগঞ্জে অবৈধভাবে মাটি উওোলন, ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি॥

নবীগঞ্জ পৌর এলাকায় ফসলি জমি হতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ওয়াছের মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ  জরিমানা করেন। দন্ডপ্তাপ্ত ব্যক্তি  হলেন, ওয়াছের মিয়া নবীগঞ্জ পৌর এলাকার গন্ধা গ্রামের বাসিন্দা। জানা যায়- নবীগঞ্জ পৌর এলাকার গন্ধা গ্রামে এক্সভেটর মেশিন দিয়ে ফসলি জমি থেকে অবৈধ ভাবে মাটি কর্তন করে আসছিলেন ওই গ্রামের ওয়াছের মিয়া। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশ সহকারে গন্ধা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ওয়াছের মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা  করা হয়।

নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।