
বড়লেখা ( মৌলভীবাজার) প্রতিনিধিঃ
যুক্তরাজ্য বিএনপির বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড শাখার নেতা ও এটিএন বাংলার বার্মিংহাম প্রতিনিধি, প্রবাসী সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব কায়সারুল ইসলাম সুমন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ বাসভবনে তিনি হঠাৎ বুকে তীব্র অস্বাভাবিক ব্যথা অনুভব করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে সিলেটের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্যমতে, কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয়েছে। তার আকস্মিক মৃত্যুতে দেশে ও প্রবাসে সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় নিজ গ্রামের অজমির স্কুল প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক ও সামাজিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। সাংবাদিকতা ও রাজনীতির পাশাপাশি কমিউনিটি সেবায় তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। সহকর্মীরা তাকে একজন সাহসী, স্পষ্টবাদী ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে স্মরণ করছেন।
মরহুম কায়সারুল ইসলাম সুমন স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আপনার মতামত লিখুন :