হবিগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২২, ১১:২৪ অপরাহ্ন /
হবিগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন

 নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে বাঁশ দিয়ে চাচাকে খুন করেছে ভাতিজা। রান্না করার লাকড়ী ঘরে ঢুকাকে কেন্দ্র করে বাঁশ দিয়ে আঘাত করে তেরাব আলীকে খুন করে তারই ভাতিজা নুর আলী।

বুধবার (৩০ মার্চ) সকালে হবিগঞ্জের সদরের বগলাখাল গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত তোরাব আলী (৬৫) একই গ্রামের মৃত জমির আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, এদিন সকালে নিহত তোরাব আলীর রান্না ঘর থেকে কিছু লাকড়ী বাতাসে উড়ে নুর আলীর ঘরে প্রবেশ করে। এতে নুর আলী ক্ষিপ্ত হয়ে চাচা তোরাব আলীকে বাঁশ দিয়ে আঘাত করে। তোরাব আলী ঘটনাস্থলে জ্ঞান হারালে নুর আলী পালিয়ে যায়।

পরে আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর হাসপাতালে ডা. মোল্লা আবেদুর রেজা বলেন, হাসপাতালে আসার পূর্বেই তোরাব আলীর মৃত্যু হয়েছে।