নীলফামারীতে দেশী গাভী জন্মদিল দুই বাছুর, পরিবারে খুশির বন্যা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০২২, ১২:৪৫ পূর্বাহ্ন /
নীলফামারীতে দেশী গাভী জন্মদিল দুই বাছুর, পরিবারে খুশির বন্যা

বিকাশ রায় (বাবুল) নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীতে একটি দেশী গাভী দুই বাছুর জন্ম দেয়ায় খুশি পরিবারের লোকজন । সরজমিনে জানা যায়, নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের তরনিবাড়ী গ্রামের অরবিন্দু রায়ের ছেলে অর্নব রায়ের একটি গাভী ২টি বাছুরের জন্ম দেয় এতে তাদের পরিবারে বইছে এখন খুশির বন্যা।

দাদু ক্ষিতিশ চন্দ্র রায় তার নাতি অর্নব এর অন্নপ্রাশনের দিনে অর্নবকে তার গাভীটি সম্প্রদান করেন। সেই থেকে অর্নব এর পরিবার পরম যত্নে গাভীটিকে লালন পালন করে আসেতেছিল। দেশী ষাড় দিয়ে গাভীটিকে প্রজনন করায়। গত ৬ই ফেব্রুয়ারী রবিবার দিবাগত রাতে সাদা রংগের দুইটি বাচ্চি বাছুর জন্ম দেয় গাভীটি ।বাছুর দুটি এখন সম্পূর্ন সুস্থ্য আছে। ২০ বছর ধরে অর্নবদের পরিবার গাভীটি লালন পালন করে আসছে। গাভীটি প্রতিদিন তিন কেজি করে দুধ দিত। এবারে দুই বাছুর জন্ম দেয়ায় দুধ বিক্রয় করতে পারছেনা বলেন পরিবারের লোকজন।

অর্নবের দাদু জানান, এই গাভী থেকে ১ হতে ২ বার বাছুর নেয়া যেতে পারে কারন বয়স প্রায় ২২ বছরের মত। বাছুর ও গাভীটিকে দেখতে প্রতিদিন অনেক উৎসুক মানুষ তাদের বাড়িতে ভীড় করছে। গাভীর খাওয়া থেকে শুরু করে, লালন-পালন, প্রজনন সহ মানুষ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছেন তাদের । নীলফামারী সদর প্রানী সম্পদ কর্মকর্তা সাইদুল ইসলাম এর সাথে এ বিষয়ে কথা হলে জানান, জেনেটিক কারনে একটি গাভী এক-দুই, তিনটা পর্যন্ত বাছুর জন্মদিতে পাড়ে। তবে ব্যপক হারে নয়।