
আঃজলিল,( যশোর)সংবাদদাতাঃ
যশোরের বেনাপোলে র্যাবের অভিযানে ওয়ানশুর্টারগানসহ ইসরাফিল হোসেন (৪০) কে আটক করা হয়েছে।
শনিবার (৫ ফেব্রুয়ারী) রাত আটটা পয়তাল্লিশ মিনিটে র্যাবের একটি দল ছোটআঁচড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছে থাকা দেশীয় তৈরি একটি ওয়ানশুর্টারগান এক রাউন্ড গুলি ও একটি মোবাইলসহ হাতে নাতে তাকে আটক করা হয়।
আটক ইসরাফিল হোসেন (৪০) বেনাপোল পোর্ট থানার নারায়নপুরের মৃত রবিউল ইসলামের ছেলে। আসামীকে অস্ত্র মামলা দিয়ে পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :