সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ’র আজ ৪৬ তম শুভ জন্মদিন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০২২, ১:১৯ অপরাহ্ন /
সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ’র আজ ৪৬ তম শুভ জন্মদিন
মোঃ শাহীনুর রহমান, সুনামগঞ্জ 
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হাওরপাড়ের  একনিষ্ঠ সিনিয়র গণমাধ্যমকর্মী জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সফল সাধারণ সম্পাদক  সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ’র (২ ফেব্রুয়ারি ২০২২) আজ ৪৬ তম শুভ জন্মদিন।
জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক গ্রামের সম্ভ্রান্ত মুসলিম চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতার নাম মোঃ মফিজুর রহমান চৌধুরী (জামালগঞ্জ উপজেলা বিএনপি র দীর্ঘ বছর সভাপতি) ও মা’ বেগম নুরজাহান চৌধুরী।
সাংবাদিক তৌহিদ চৌধুরী ১৯৯৩ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফেনারবাঁক ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের একনিষ্ঠ দায়িত্বলীশ কর্মী ছিলেন। ১৯৯২ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে তিনি কিছুদিন চাকুরি করেন। তাঁর বড় ভাই জামালগঞ্জের প্রবীণ সাংবাদিক মরহুম আনোয়ার পাশা চৌধুরীর প্রেরণায় তৌহিদ চৌধুরী প্রদীপ ১৯৯৯ সালে ৩ মার্চ হাওরবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে সাপ্তাহিক ভাটি বাংলা পত্রিকার মাধ্যমে সাংবাদিকতার মহান পেশায় নিজেকে সম্পৃক্ত করেন। তার প্রথম রিপোর্ট প্রকাশিত হয় “ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ” নিয়ে। সেই থেকে পরবর্তীতে তিনি জাতীয় দৈনিক দিনকাল, মানবজমিন, নয়াদিগন্ত, দি বাংলাদেশ টুডে,  ডেইলি ইন্ডাস্ট্রি, আঞ্চলিক দৈনিক জালালাবাদ, স্থানীয় দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন, দৈনিক হাওরাঞ্চলের কথা, দৈনিক আজকের সুনামগঞ্জ, দৈনিক হিজল করচ, সাপ্তাহিক সুনামগঞ্জ কণ্ঠ, লন্ডন-বাংলার যৌথ প্রকাশনা মাসিক দর্পণ সহ অসংখ্য অনলাইন নিউজ পোর্টালে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে  কাজ করছেন।
তৌহিদ চৌধুরী প্রদীপ একজন হাওর উন্নয়ন বান্ধব গণমাধ্যম কর্মী। দক্ষ ও সাহসী সাংবাদিকতায় তাঁর শেকড় সন্ধানী ও হাওর কেন্দ্রিক অসংখ্য প্রকাশিত রিপোর্ট প্রশংসীত হয়েছে। এরই মধ্যে তার সাংবাদিকতার উপর নিজের সম্পাদনায় লিখিত পান্ডুলিপি “আমার সাংবাদিকতার স্মৃতিময় দিনগুলি” বইটি প্রকাশের কাজ চলমান রয়েছে। এছাড়া তার সম্পাদনায় মরহুম সাংবাদিক আনোয়ার পাশা চৌধুরীর প্রতিষ্টিত  “ভাটির দেশ” ও জামালগঞ্জ প্রেসক্লাব থেকে বিভিন্ন সময়ে ক্রোড়পত্র ও বিভিন্ন সাময়িকী প্রকাশিত হয়েছে। তৌহিদ চৌধুরী প্রদীপ সাংবাদিকতার পশা-পাশি ফেনারবাঁক যুব সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে বেসরকারী উন্নয়ন সংস্থা সিএনআরএস, ভিশন-২০০০ প্রকল্প, মুসলিম এইড (ইউকে), হাওরের বাঁধ নির্মাণ ও জামালগঞ্জ স্বাস্থ কমপ্লেক্স এর মাধ্যমে সমাজসেবায়ও রেখে আসছেন অনবদ্য অবদান…..।
এই প্রতিভাবান সাংবাদিকের ৪৬ তম জন্মদিনে দোয়া করি তিনি হাজারো বছর বেঁচে থাকবেন হাওরবাসীর কল্যানে ভালোবাসার বন্ধনে। তাঁর আপন সৎ কর্মের আরো প্রস্ফুটিত ও সমৃদ্ধ করুন হাওরবাসীকে।।