সিলেট প্রতিনিধিঃ
সিলেট নগরীর ধোপাদিঘীপার থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১১ পিস ইয়াবা জব্দ করা হয়।১৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেফতারকৃত রাকিন আহমদ (২১) নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডের জালালি ২নং বাসার মৃত নজির আহমেদের ছেলে।
এর আগে গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে ধোপাদিঘিরপারস্থ সিটি কর্পোরেশন পাবলিক টয়লেটের সামন থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের মিডিয়া উইং উপ-পুলিশ কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের। তিনি জানান, গ্রেফতারকৃত রাকিন ইয়াবা ব্যবসার সাথে জড়িত। সে নগরীর কাষ্টঘর থেকে পাইকারী দরে ইয়াবা ক্রয় করে মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রি করতো।
করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১১ পিস ইয়াবা জব্দ করা হয়।১৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেফতারকৃত রাকিন আহমদ (২১) নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডের জালালি ২নং বাসার মৃত নজির আহমেদের ছেলে।
এর আগে গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে ধোপাদিঘিরপারস্থ সিটি কর্পোরেশন পাবলিক টয়লেটের সামন থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের মিডিয়া উইং উপ-পুলিশ কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের। তিনি জানান, গ্রেফতারকৃত রাকিন ইয়াবা ব্যবসার সাথে জড়িত। সে নগরীর কাষ্টঘর থেকে পাইকারী দরে ইয়াবা ক্রয় করে মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রি করতো।
আপনার মতামত লিখুন :