তালার মাগুরা-ইসলামকাটি ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ এমপি


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২১, ১:১০ পূর্বাহ্ন /
তালার মাগুরা-ইসলামকাটি ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ এমপি
সুমন কর্মকার মাগুরা,তালা প্রতিনিধিঃ
তালা উপজেলার মাগুরা- ইসলামকাটি সংযোগে প্রায় ১২ কোটি টাকা ব্যায়ে  কপোতাক্ষ  নদীর উপরে ব্রীজের ভিত্তিপ্রস্তর  স্হাপন করেন মাননীয় সংসদ সদস্য এড,মুস্তফা লুৎফুল্লাহ।(২৪ নভেম্বর) সোমবার সকালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) নারায়ণ চন্দ্র সরকার, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার বিশ্বাস, তালা উপজেলা প্রকৌশলী(এলজিইডি) রথীন্দ্র নাথ হালদার, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরর্শিদা পারভীন পাপড়ি, তালা উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক প্রভাষক হিরণময় মন্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।