
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা চত্বরে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
মাধবপুর উপজেলার শাহজিবাজার সেনা ক্যাম্পের একটি অভিযানিক দল রোববার( ২৪ আগষ্ট)সকালে গোপন সূত্রে খবর পেয়ে মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে ২১৩ বোতল বিদেশি মদসহ হবিগঞ্জ সদর উপজেলার আর ডি হল এলাকার মোস্তুফা কামালের ছেলে শরিফ উদ্দিন (৩৯), সদর উপজেলার আনোয়ারপুর গ্রামের সুনীল সরকারের ছেলে সুমন সরকার (২৭)কে আটক করেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদ উল্ল্যাহ জানান, মাদকসহ দুই ব্যক্তিকে সেনাবাহিনী আটক করে থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে রোববার দুপুরে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করার প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :