শার্শা নাভারন হতে ১০ পিচ সোনার বার সহ পাচারকারী আটক।


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুন ১৯, ২০২২, ৯:৩২ অপরাহ্ন /
শার্শা নাভারন হতে ১০ পিচ সোনার বার সহ পাচারকারী আটক।

আঃজলিল, স্টাফ রিপোর্টারঃ–

যশোরের শার্শা থেকে ১০ পিচ সোনার বার সহ মনিরুজ্জামান (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রবিবার (১৯ জুন) সকালে শার্শা উপজেলার নাভারন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মনিরুজ্জামান বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের শের আলীর ছেলে।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে,কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, ভারতে সোনার একটি চালান পাচারের উদ্দেশ্যে, পাচারকারী ঢাকা থেকে গাড়ি যোগে সোনার বার নিয়ে বেনাপোল সীমান্তে যাচ্ছে। এমন গোপন খবরে, নাভারন বাজারে গাড়িটি থামিয়ে মনিরুজজামানকে আটক করা হয়।
পরে, তার শরীর তল্লাশি করে ১০ পিচ সোনার বার পাওয়া যায়।

আটকের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি।