সিলেট পোস্ট ডেস্ক রিপোর্টঃ
অতি ভারী বৃষ্টি ও পাহাড়ী ঢলে সিলেটে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এক মাসের মাথায় আবারো পানিতে ভাসছে সিলেট ও সুনামগঞ্জ। দুই জেলার নদীগুলোর পানি সময়ের শ্রোতের মতো বৃদ্ধি পাচ্ছে। নদীর তীর উপচে নতুন করে হাজার হাজার বাড়িঘরে পানি ঢুকছে। পানিবন্দি হয়ে পড়েছেন অন্তত: ১০ লাখের বেশী মানুষ। দূর্গত এলাকায় প্রয়োজনীয় খাদ্য ও উদ্ধার তৎপরতা না থাকায় মানবিক বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। পরীক্ষা কেন্দ্রে পানি উঠায় এসএসসি পরীক্ষার্থীরা পড়েছেন চরম অনিশ্চতায়।
পানি উন্নয়ন বোর্ড সিলেট কার্যালয় সূত্রে জানা গেছে, ১৬ জুন বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সিলেট জেলার প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার বিভিন্ন পয়েন্টে পানি বেড়েছে। সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপদসীমার শূন্য দশমিক ৯৯ সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে পানি বিপদসীমার শূন্য দশমিক ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার শূন্য দশমিক ৩ সেন্টিমিটার এবং সারি নদের সারিঘাট পয়েন্টে পানি বিপদসীমার শূন্য দশমিক ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর বাইরে জেলার ছোট ছোট অন্যান্য নদীর পানিও ক্রমশ বেড়ে বিপদসীমা অতিক্রম করছে।
আপনার মতামত লিখুন :