মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে দিনভর মিছিলে প্রকম্পিত ছিল সিলেট মহানগরী


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুন ৯, ২০২২, ৭:৪২ অপরাহ্ন /
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে দিনভর মিছিলে প্রকম্পিত ছিল সিলেট মহানগরী

সিলেট প্রতিনিধিঃ
মহানবী হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা কর্তৃক অবমাননাকর বক্তব্যে সারাদেশের ন্যায় কটূক্তির প্রতিবাদে উত্তাল সিলেটও। ৮ জুন বুধবার দিনভর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সকালে নগরীতে জামায়াতে ইসলামী, দুপুরে কাজির বাজার মাদরাসা, বিকেলে সিলেটের সচেতন আলেম সমাজ, ছাত্র জমিয়ত বাংলাদেশ, আনজুমানে তালামিযে ইসলামিয়া, জাতীয়তাবাদি ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলে প্রকম্পিত হয়ে উঠে সিলেটের রাজপথ।

এ সময় সবার মুখে ছিল একই শ্লোগান নূপুর শর্মা’র দুই গালে জুতা মারো তালে তালে, দুনিয়ার মুসলিম এক হও লড়াই করো, ‘ভারতীয় পণ্য বর্জন করো/ভারতের প্রধানমন্ত্রী মোদি’র চামড়া তুলে নিব আমরা, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। একই দাবিতে উপজেলার বিভিন্ন মসজিদ থেকে স্বতঃস্ফ‚র্তভাবে সাধারণ মুসল্লিরা বিক্ষোভে ফেটে পড়েন।

আসরের নামাজের পরপরই কোর্ট পয়েন্টে ‘সিলেটের সচেতন আলেম সমাজ’র ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে সিলেটের আলেম-উলামাসহ শত শত নবীপ্রেমী জনতা অংশগ্রহণ করেন।

সমাবেশে মুফতি আহমদ যাকারিয়া, মাওলানা ইকরামুল হক জুনায়েদ ও মাওলানা লুকমান হাকিমের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহিন‚র পাশা চৌধুরী, মাওলানা আহমদ সগীর, মাওলানা হাবীব আহমদ শিহাব, মুফতি আহমদ যাকারিয়া, মাওলানা মনজুরে মাওলা, মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া, মুফতি জিয়াউর রহমান, মাওলানা নিয়ামত উল্লাহ, মাওলানা রশীদ আহমদ, মাওলানা কবির আহমদ, সাংবাদিক রেজাউল হক ডালিম, মাওলানা আবু সাঈদ মুহাম্মাদ উমর, মাওলানা সাদিকুর রাহমান, মাওলানা সাইফ রাহমান, মাওলানা আদিব আহমদ, মাওলানা শেখ এনাম, মাওলানা এবাদ বিন সিদ্দিক ও আবু বকর সিদ্দিক প্রমুখ। সমাবেশ শেষে মুনাজাত পরিচালনা করেন মুফতি সায়েম ক্বাসেমী।

মানবব্ন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, প্রতিটি মুসলমান নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসেন প্রিয় নবি (সা.)-কে। তাই বিশ্বের যে কোনো প্রান্তে নবি মুহাম্মদ সা.-কে নিয়ে অপমানজনক বক্তব্য কেউ দিলে কোনো একজন মুসলিমও সহ্য করতে পারেন না। এরই ধারাবাহিকতায় ভারতে সম্প্রতি সে দেশের সরকারদলীয় দুই নেতার অশালীন বক্তব্যে বিশ্বের সকল মুসলিম ফুঁসে উঠেছেন। অবিলম্বে ভারতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। অন্যথায় বিশ্বজুড়ে মুসলিমদের ক্ষোভের বিস্ফোরণ ঘটবে। সেই বিস্ফোরণের দাবানলে পুড়ে ছারখার হয়ে যাবে ভারত।

বক্তারা বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহবান জানিয়ে বলেন, উগ্র ও সন্ত্রাসী মনোভাবাপন্ন ভারতের সঙ্গে সকল অর্থনৈতিক এবং কুটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করুন। এতে বিশ্বের দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে পরিচয় ও স্বীকৃতি বজায় রাখবে বাংলাদেশ।

আসরের নামাজ শেষে নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে ছাত্র জমিয়ত বাংলাদেশ বিক্ষোভ মিছিল বের করে। পরে সেটি ‘সিলেটের সচেতন আলেম সমাজ’র মানববন্ধনে এসে একাত্মতা পোষণ করে এবং কোর্ট পয়েন্টে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিকে বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে নগরীর সোবহানীঘাটস্থ নওয়াব আলী জামে মসজিদের সামন থেকে বিকাল সাড়ে ৫টায় বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের নওয়াব আলী জামে মসজিদের সামনে এসে সেখানে সভা অনুষ্ঠিত হয়।

একই প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল করেছে জামিয়া মাদানিয়া কাজির বাজার মাদরাসা। বুধবার বেলা ১২টায় বৃষ্টি উপেক্ষা করে মিছিলে মাদরাসার ছাত্রশিক্ষক ছাড়াও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

কাজির বাজার মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসার নেতৃত্বে মিছিলটি মাদরাসার ফটক থেকে শুরু করে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সমাবেশে মিলিত হন। জামেয়ার শিক্ষক মাওলানা ফাহাদ আমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাদরাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা আব্দুর রাহমান ইউসুফ, মাওলানা আব্দুল খালিক, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তারেক বিন হাবীব, মাওলানা হারুনুর রশীদ,মাওলানা মনসুর আহমদ প্রমুখ।