চির যৌবন ধরে রাখতে বাঘারপাড়ার কৃষাণ নকিম উদ্দিনকে খুন করা হয়।


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুন ২, ২০২২, ১১:৩৯ অপরাহ্ন /
চির যৌবন ধরে রাখতে  বাঘারপাড়ার কৃষাণ নকিম উদ্দিনকে খুন করা হয়।

আঃজলিল,স্টাফ রিপোর্টারঃ-
অতঃপর ২আসামী আটক।
চির যৌবন ধরে রাখতে যশোরের বাঘারপাড়ার কৃষাণ নকিম উদ্দিনকে খুন করা হয়েছে। কবিরাজের দেয়া তদবিরের ভিত্তিতেই চুয়াডাঙ্গার লিটন মালিথা নৃশংসভাবে এ হত্যাকান্ডটি ঘটায়। পুলিশ কবিরাজ আব্দুল বারেককেও আটক করেছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, লিটন মালিথা দীর্ঘদিন ধরে যৌন রোগে ভুগছিলেন। এসময় কবিরাজ আব্দুল বারেক তাকে মানুষের পুরুষাঙ্গ, অন্ডকোষ ও চোখের মনি সংগ্রহ করার পরামর্শ দেয়। তারই প্রেক্ষিতে কৃষাণের কাজ করতে এসে কৌশলে গত ২৯ মে রাতে নকিম উদ্দিনকে হত্যা করে পালিয়ে যায় লিটন। পরে পুলিশও কৃষাণ সেজে তদন্তের পর গত ১ জুন দুপুরে লিটন মালিথাকে মানিকগজ্ঞের ঘিওর এলাকা থেকে গ্রেপ্তার করে। তারই স্বীকারোক্তি অনুযায়ী ওই রাতেই চুয়াডাঙ্গার দামুরহুদা থেকে গ্রেপ্তার করা হয়েছে কবিরাজ আব্দুল বারেককেও। এসময় পুলিশ নিহত নকিবের পুরুষাঙ্গ, অন্ডকোষ, চোখের মনি এবং হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি ও রশি জব্দ করেছে।