সুনামগঞ্জের দিরাই উপজেলায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২২, ১১:০৪ অপরাহ্ন /
সুনামগঞ্জের দিরাই উপজেলায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে । মৃতরা হলেন- রবীন্দ্র দাস (৫৫) ও টিপু দাস (২৫)।

শুক্রবার ২২ এপ্রিল বিকেল সাড়ে ৫ টার দিকে দাভাঙ্গা হাওরে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান একরার হোসেন জানান, শুক্রবার বিকেলে বৃষ্টির সময় খলায় স্তূপ করে রাখা ধান ঢাকতে গিয়েছিলেন তারা। এসময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। পরিবারের লোকজন লাশ উদ্ধার করে সৎকার করেছেন।