শার্শায় র‌্যাবের হাতে ৩ টি ককটেল বোমা সহ ২জন আটক


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০২২, ১১:৪৮ অপরাহ্ন /
শার্শায় র‌্যাবের হাতে ৩ টি ককটেল বোমা সহ ২জন আটক

আঃজলিল, স্টাফ রিপোর্টারঃ

যশোর র‌্যাব ৬ ক্যাম্পের সদস্যরা শার্শা উলাশী এলাকা থেকে ৩ টি ককটেল বোমা সহ ওমেদ আলী
(৪০)ও বিল্লাহ মোড়ল (৩৮)নামে দুইজনকে আটক করেছে।মঙ্গলবার ভোরে ককটেল বোমা সহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়।

র‌্যাব ক্যাম্প থেকে জানান,শার্শা উলাশী এলাকায় কতিপয় ব্যক্তি নাশকতা সৃষ্টির লক্ষ্যে ককটেল বোমা মজুদ করে রেখেছে।সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি ভোরে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ ওমেদ আলী মোল্লা(৪০), পিতা-মৃত ইকরাদ আলী মোল্লা, মাতা-মোসাঃ ফুলসুরাত বেগম, সাং-কন্যাদাহ, ২। বিল্লাল মোড়ল(৩৮), পিতা-মোঃ আমের আলী মোড়ল, মাতা-রহিমা খাতুন, সাং-মহিশাকোরা, উভয় থানা-শার্শা, যশোর তাদেরকে আটক করা হয় । এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীদ্বয়ের হেফাজত হতে ০৩টি ককটেল বোমা ও ০২টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করে।

উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর করে আসামীদ্বয়ের বিরুদ্ধে বিস্ফোরক উপাদানাবলী আইনে মামলা রুজু করা হয়েছে।