
বানিয়াচং প্রতিনিধি
বানিয়াচং উপজেলা বিএনপির কাউন্সিল ৩০শে মার্চ। ইতিমধ্যে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করেছেন বিএনপির সাবেক আহবায়ক মুজিবুল হোসেন মারুফ ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ।
সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করেছেন ওয়ারিশ উদ্দিন খান,ফরহাদ হোসেন বকুল, এডভোকেট আব্দুল কাদির, মহিবুর রহমান বাবলু ও নকিব ফজলে মাখন। সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করেছেন খালেদ মিয়া ও সাদিক মিয়া। যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী এডভোকেট সামিউল খান ও জাহির মিয়া। ৩০শে মার্চ উপজেলার ১৫ টি ইউনিয়নের কাউন্সিলাররা নির্ধারণ করবেন তাদের আগামী কমিটির পছন্দের যোগ্য নেতাদের। এ-উপলক্ষ্যে প্রচারণা তুঙ্গে রয়েছে উপজেলার সর্বত্র। প্রার্থীগণ প্রচারণায় ব্যস্ত দিন কাটাচ্ছেন।ভোটারদের কাছে দোয়া ও ভোট চাইতে কাজ করছেন দিনরাত।
বিএনপির তৃণমূল নেতকর্মীরা জানান,তারা ত্যাগী জনবান্ধব নেতা চান। বানিয়াচংয়ের জনমানুষের নেতা ডাঃ সাখাওয়াত হাসান জীবন সংগঠনের প্রাণ। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। তিনি গ্রামে,পাড়ায় পাড়ায় ঘুরে সংগঠনকে শক্তিশালী করেছেন বলে অনেক নেতা কর্মীরা জানিয়েছেন।যারা অতীতে পদ বিক্রি সহ বিভিন্ন মহলে আতাত করে চলেছেন। তাদের বয়কট করার জন্য দাবী জানিয়েছেন নির্যাতিত তৃণমূল নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :