রাজনগরে ইউপি চেয়ারম্যানের বাসায় হামলার প্রতিবাদে মানববন্ধন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২২, ১১:৫৩ অপরাহ্ন /
রাজনগরে ইউপি চেয়ারম্যানের বাসায় হামলার প্রতিবাদে মানববন্ধন

রাজনগর প্রতিনিধি 

মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খানের বাসায় হামলা, ভাংচুর, লুটপাটের ঘটনায় মানববন্ধন করা হয়েছে। টেংরা ইউনিয়ন বাসীর ব্যানারে মৌলভীবাজার-কুলাউড়া সড়কে সোমবার দুপুর সাড়ে ১২ টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, টেংরা ইউপি সদস্য আজিজুর রহমান, রিপন মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু, মাথিউড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি সুগ্রিম গৌড়, মইনউদ্দিন আহমদ, আকলিছুর রহমান, উজ্জল মিয়া, জুয়েল মিয়া, নারায়ন চন্দ্র দে, সায়েদ খান প্রমুখ।এতে টেংরা ইউনিয়নের কয়েক হাজার মানুষের উপস্থিতিতে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।